“এত দ্বারা অত্র বিদ্যালয়ের ২০২৫ইং সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০ আগষ্ট ২০২৫ইং তারিখের মধ্যে বিদ্যালয় অফিসে যোগাযোগ পূর্বক ভর্তি হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। উল্লেখ্য যে, আগামী ০১/০৯/২০২৫ইং তারিখ হতে এস.এস.সি প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবে। উক্ত পরীক্ষায় সকল শিক্ষার্থীকে বাধ্যতামূলক অংশ গ্রহণ করতে হবে। কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ না করলে তাকে কোনো মতেই নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ প্রদান করা হবে না।